ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বে কত?
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ বা ‘খ’ ইউনিটের মাধ্যমে শুরু হলো এ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম।
এ ইউনিটে মোট আসন ৪৪৯৮। এর বিপরীতে আবেদন করেছেন ২৪০৯৪ জন শিক্ষার্থী। ফলে আসনপ্রতি প্রতিযোগিতা দাঁড়িয়েছে গড়ে ৫ দশমিক ৩৬ জন। তবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করে রিফান্ড নিয়েছেন ৮৯০ জন।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী চার বছর মেয়াদি অনার্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র হবে এমসিকিউ ভিত্তিক ১০০ নম্বরে। ভুল উত্তর দিলে কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। বাংলা ও ইংরেজি অংশে ৫০ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে ৫০ নম্বর। মেধাতালিকা তৈরিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের জন্য অতিরিক্ত ২০ নম্বর যোগ হবে।
ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে। সার্বিক তত্ত্বাবধান করবে বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন প্রশাসন ও ইউজিসি।
প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “পরীক্ষা কেন্দ্রগুলোর নিকটবর্তী থানার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। সার্বিক নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবে। আমরা আশাবাদী প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)