ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ডাকসু নির্বাচন: ২৬ আগস্টের আগে সব ধরনের প্রচারণা নিষিদ্ধ
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রচারণার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে আগামী সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত কোনো প্রার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে এই পাঁচ দিন সব ধরনের প্রচারণা থেকে বিরত থাকতে হবে। প্রার্থীরা আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে তাদের নিজ নিজ প্যানেল ও ব্যক্তিগত প্রচারণা শুরু করতে পারবেন।
এছাড়াও, এই নির্ধারিত সময়ের আগে কেউ নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)