ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জকসু নির্বাচন: সংশোধিত নীতিমালা জমা কাল, দ্রুত যাবে ইউজিসিতে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। শিক্ষার্থীদের মতামত অন্তর্ভুক্ত করে তৈরি করা জকসু আইনের সংশোধিত নীতিমালাটি আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবে প্রণয়ন কমিটি।
প্রশাসন জানিয়েছে, নীতিমালাটি পাওয়ার পর আগামী সপ্তাহে একটি বিশেষ সিন্ডিকেট সভা ডেকে তা অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ইউজিসির সঙ্গে এক বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ইউজিসি আমাদের আশ্বস্ত করেছে যে, কমিটি আগামীকালই নীতিমালা জমা দেবে। আমরা আগামী সপ্তাহে একটি বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে এটি চূড়ান্ত করে ইউজিসির কাছে পাঠাবো।"
উপাচার্য আরও যোগ করেন, "নীতিমালাটি ইউজিসি হয়ে মন্ত্রণালয়ে যাবে। মন্ত্রণালয় থেকে এটি বিধি আকারে অনুমোদিত হয়ে বিশ্ববিদ্যালয়ে এলেই আমরা জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করব। বিধি হাতে না পাওয়া পর্যন্ত আমরা প্রস্তুত থাকলেও রোডম্যাপ ঘোষণা করতে পারছি না।"
এই সিদ্ধান্তের পেছনে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের একটি বড় ভূমিকা রয়েছে। জকসু নির্বাচনের দাবিতে গত দুই দিন ধরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এর আগে, গত ৭ মে প্রণীত নীতিমালাটি সিন্ডিকেট সভায় উঠলে শিক্ষার্থীদের মতামত অন্তর্ভুক্ত করার জন্য ফেরত পাঠানো হয়। তখন ১০ কার্যদিবসের মধ্যে নীতিমালা সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হলেও, মতামত সংগ্রহ ও সংশোধনে প্রায় তিন মাস সময় লেগে যায়। অবশেষে সব প্রক্রিয়া শেষে কমিটি সংশোধিত নীতিমালাটি জমা দিতে প্রস্তুত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)