ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন: প্রচারণায় অর্থ ও খাবার বিতরণে নিষেধাজ্ঞা
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে স্বচ্ছতা ও আচরণবিধি নিশ্চিত করতে প্রার্থীদের যেকোনো ধরনের অর্থ, খাবার বা উপহার বিতরণ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী প্রচারণা চলাকালীন কোনো প্রার্থী বা তাদের সমর্থক কোনো ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিতে পারবেন না। এর পাশাপাশি, ভোটারদের প্রভাবিত করতে পারে এমন কোনো কার্যক্রম, যেমন—উপঢৌকন প্রদান, খাবার পরিবেশন, আপ্যায়ন বা আর্থিক সহযোগিতার মতো কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
এই নিষেধাজ্ঞা ২১ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধরনের কোনো কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)