ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আশুলিয়ায় পুড়িয়ে হত্যা: সাবেক এমপিসহ ১৬ জনের বিচার শুরু
দেশের আলোচিত ঘটনা আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার ৮ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ১৩ আগস্ট মামলার রাষ্ট্র ও আসামিপক্ষের প্রাথমিক শুনানি শেষে আজ অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য করা হয়েছিল।
২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট আশুলিয়ায় ধারাবাহিকভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ৪ আগস্ট আশুলিয়া থানার সামনেই একজনকে গুলি করে হত্যা করা হয়। পরদিন আরও পাঁচজনকে হত্যা করে তাদের মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় একজন আহত ব্যক্তিকে আগুনে ফেলে হত্যাচেষ্টার অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘটনার এক মাস পর ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগপত্রে রয়েছে ৩১৩ পৃষ্ঠার বিশ্লেষণ, ৬২ জন সাক্ষীর নাম ও সাক্ষ্য, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ—যেখানে ঘটনার সময়কার ভিডিও ফুটেজ ও ডিজিটাল উপাত্ত জমা দেওয়া হয়েছে।
মামলার ১৬ আসামির মধ্যে ৮ জন এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। পলাতকদের দ্রুত গ্রেফতার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
এই মামলার বিচার শুরুর মধ্য দিয়ে দেশে মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বিচারিক অধ্যায় শুরু হলো বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট