ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড গড়লেন তামিম
ডুয়া ডেস্ক : দেশ সেরা বাহাতি ওপেনার তামিম ইকবাল প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
২৭১ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। যা ইনিংসের হিসেবে বিশ্বের অষ্টম দ্রুততম।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর রাইডার্সে বিপক্ষে খেলতে নামার আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে তামিমের নামের পাশে ছিল ৭ হাজার ৯৯৩ রান। মাইলফলক থেকে ৯ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন তামিম।
ইনিংসের পঞ্চম ওভারে শেখ মেহেদিকে চার মেরে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। সময়ের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি।
একাদশ ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে মিড অফে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে করেছেন ৪০ রান।
তামিম তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫২টি ফিফটি করেছেন তামিম। এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটারের চল্লিশ বা তার চেয়ে বেশি ফিফটি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ফিফটি মুশফিকুর রহিমের।
টি-টোয়েন্টিতে তামিমের সেঞ্চুরি সংখ্যা মোট ৪টি। এখানেও দেশসেরা তামিম। আর কোনো ব্যাটসম্যানের এত সেঞ্চুরি নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস