ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
উত্তরায় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারেক রহমান
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন, শিক্ষার্থী তাছরুবা মাহাবিন ও নুরে জান্নাত ইউশা, এবং নিহত সারিয়া আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
গতকাল বুধবার (২০ আগস্ট) উত্তরার ১০ নম্বর সেক্টরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। বিএনপির যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং তারেক রহমানের পক্ষ থেকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করে।
এই সময় আরও উপস্থিত ছিলেন এই মানবিক কর্মসূচিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, এবং সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন প্রমুখ।
এছাড়া বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপি নেতা এম কফিল উদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন, মিনার হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবারগুলোর সদস্যরা এই সহানুভূতিশীল কার্যক্রমের জন্য ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- আকাশপথে চরম আতঙ্ক; মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট স্থগিত করল ঢাকা
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি