ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ মাইগ্রেশন ও শূন্য আসনে বিভাগ মনোনয়ন প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শূন্য আসনের জন্য অপেক্ষমাণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিভাগ মনোনয়নও বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ভর্তি কার্যক্রম আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) থেকে শুরু হবে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, বিষয় পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের অনলাইনে ৫০ টাকা মাইগ্রেশন ফি জমা দিয়ে পেমেন্ট স্লিপের কপি সহ নতুন বিভাগে যোগাযোগ করতে হবে। নতুন বিভাগে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন ভর্তি ফি জমা দিয়ে মূল মার্কশিট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট ইউনিটের বিজ্ঞপ্তি অনুযায়ী সাক্ষাৎকারে অংশগ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু করবেন।
বিজ্ঞান ইউনিটে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২২ আগস্ট।
সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র
ক. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
খ. এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট।
গ. কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেয়া ফি-এর রশিদ।
ঘ. অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রমের প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর মোবাইল নম্বর ও স্বাক্ষর দিতে হবে)।
প্রয়োজনীয় পরামর্শ
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহ ডিন অফিসে জমা রাখা হবে। এগুলো জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহের পর্যাপ্ত সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তীতে ভর্তি সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।
নতুন বিভাগ বা ইনস্টিটিউটে ক্লাস শুরু করবে এবং অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ফি-এর সংশোধিত পরিশোধের ডাউনলোডকৃত কপি নিয়ে এবং বিভাগ বা ইনস্টিটিউটের উন্নয়ন ফি সমন্বয় সাপেক্ষে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে বেশি টাকা লাগলে প্রদান করতে হবে; পূর্বেই বেশি টাকা দিলে তা পরিশোধযোগ্য নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস