ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
ডিপ্লোমা ইন্জিনিয়াররা তাদের অধিকার সংরক্ষণের জন্য ৭ দফা দাবি জানিয়েছে। সেই দাবিগুলোতে দ্বিমত পোষণ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রোকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এসময় তাদেরকে বলা "কুলাঙ্গার" শব্দটির প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ডিপ্লোমা ইন্জিনিয়ারদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিক্ষোভ মিছিলটি বুয়েট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল থেকে তারা, "কোটা না মেধা, মেধা মেধা; ছাগল দিয়ে হালচাষ, হবে না হবে না; চাকরি তুই করলে কর, ইন্জিনিয়ার বানান কর" ইত্যাদি স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস মুখরিত করে তোলে।
বুয়েটের সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈয়দ মুহাম্মদ মুশফিক আলম ঢাকা মেইলকে বলেন, ডিপ্লোমা ইন্জিনিয়াররা ৭ দফা অযৌক্তিক দাবি দিয়েছে। তারা সব গ্রেডে তাদের জন্য কোটা বরাদ্দ চাচ্ছে। আমরা বলেছিলাম ৯ম গ্রেডে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যেতে পারবে না, আর দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেখানে মেধার জোরে যে কেউ জায়গা করে নিতে পারব।
কিন্তু, তারা কোটার পাশাপাশি ডিপ্লোমা পাশ করে ১০ম গ্রেডে ৫০ শতাংশ পদন্নোতি চায়। এছাড়াও তারা গতকাল (বুধবার) তাদের সমাবেশে বিএসসি ডিগ্রিধারী অর্থাৎ, আমাদেরকে কুলাঙ্গার বলেছে। তাদের এসব অযৌক্তিক দাবি কখনোই মেনে নেওয়া যায় না।
উল্লেখ্য, এর আগে গতকাল (২০ আগস্ট) রাজধানীর প্রেস ক্লাবে বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটকেনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইন্জিনিয়াররা। এসময় তারা তাদের অধিকার সংরক্ষণের জন্য ৭ দফা দাবি পেশ করেন। যেখানে তাদের (ডিপ্লোমা ইন্জিনিয়ার) জন্য পদ সংরক্ষণ রাখা, উপসহকারী প্রোকৌশলী থেকে সহকারী প্রোকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতিসহ ৭দফা দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)