ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
‘বিলুপ্তপ্রায় ৪১ প্রজাতির মাছ ফিরিয়ে আনা হয়েছে’
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দেশে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া ৬৪ প্রজাতির মাছের মধ্যে ৪১ প্রজাতির মাছ ফিরিয়ে আনার কথা তুলে ধরেছেন। তিনি মনে করেন, অভয়াশ্রম গড়ে তোলা ও তা রক্ষা করা মৎস্যসম্পদ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার (২০ আগস্ট) ঢাকার খামারবাড়িতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় অভয়াশ্রমের গুরুত্ব ও ভবিষ্যত করণীয় শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশে ৬৪ প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গবেষণার ফলে এরকম ৪১ প্রজাতির মাছ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, সারাদেশে জলাশয়গুলো চিহ্নিত করে দেশি মাছের প্রজাতি রক্ষা করতে হবে। বর্তমান সরকার এ খাতে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এটি শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং আন্তর্জাতিক মৎস্যসম্পদের জন্যও অপরিহার্য। মাছের প্রজাতিগুলো রক্ষা করা এখন অত্যন্ত জরুরি।
ফরিদা আখতার আরও বলেন, তাৎক্ষণিক লাভের আশায় কিছু মানুষ মাছ শিকারে বিষ বা বিদ্যুৎ ব্যবহার করেন, যা নিন্দনীয়। পাশাপাশি পানি ও প্লাস্টিক দূষণ মৎস্যসম্পদ ধ্বংসের মূল কারণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে