ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গায় বিশেষ অভিযান শুরু
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ ২০ আগস্ট থেকে আগামীকাল ২১ আগস্ট পর্যন্ত অভিযানটি চলবে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬ এর আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান নেওয়া হচ্ছে।
উচ্ছেদ অভিযানটি পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরভূমি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাট অপসারণের লক্ষ্য নিয়ে পরিচালিত হবে।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট অংশ নেবে। তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি ম্যাজিস্ট্রেটের দায়িত্বও পালন করবেন। এ সময় পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্সও মোতায়েন থাকবে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানানো হয়েছে, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখল নদীকে সংকুচিত করছে। এতে পরিবেশ এবং নৌ-নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হচ্ছে। নিয়মিত উচ্ছেদ কর্মসূচির অংশ হিসেবে এবার স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল