ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
আন্তর্জাতিক চাকরির মেলা ঢাকায়, থাকছে ৪০ কোম্পানি
দেশের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে আসছে এটিবি জবস বাংলাদেশ। প্রতিষ্ঠানটি আয়োজিত ‘এটিবি জবস বাংলাদেশ এক্সক্লুসিভ জব ফেয়ার ২০২৫’ আগামী ২২ আগস্ট শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা।
দেশব্যাপী কর্মসংস্থানকে আরো গতিশীল করতে আয়োজিত এই জব ফেয়ারে ৪০টিরও বেশি জাপানি এবং বহুজাতিক কোম্পানি অংশ নিচ্ছে। এতে নবীন স্নাতক থেকে শুরু করে অভিজ্ঞ পেশাদার—সব ধরনের চাকরিপ্রার্থীদের জন্য থাকছে চাকরির সুযোগ।
মেলায় চাকরিপ্রার্থীরা সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, সরাসরি সাক্ষাৎকার এবং পেশাদার নেটওয়ার্ক তৈরির সুবিধা পাবেন। অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কাওয়াই গ্রুপ, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ, কনফিডেন্স গ্রুপ, বেভি কমার্স, হোন্ডা বাংলাদেশ, আজিনোমোটো বাংলাদেশসহ আরও অনেক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে জেট্রো (জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন), জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই), ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। জাপানি রেস্তোরাঁ তাকুমি ফুড পার্টনার হিসেবে ইভেন্টে যুক্ত থাকবে।
চাকরিপ্রার্থীদের অংশগ্রহণ বাড়াতে মেলায় র্যাফেল ড্র-এর আয়োজন রাখা হয়েছে। কর্মজীবী পেশাদারদের সময় বিবেচনায় নিয়েই শুক্রবার দিনটিকে ইভেন্টের জন্য নির্ধারণ করা হয়েছে।এই আয়োজন দেশের কর্মসংস্থানের পরিবেশে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস