ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল সাকিব
ডুয়া ডেস্ক : ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশনে কিছু ত্রুটি ধরা পড়েছে। ফলে তাকে সমস্ত ধরনের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছে।
দুঃসংবাদ হলো, বৈধতা ফিরে পেতে সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি।
জানা গেছে, বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারার পর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে। এরই মধ্যে চেন্নাইয়ে আরেক দফা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। সেটির ফলাফল এখনো আসেনি।
সাকিব কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরতে পারবেন? তাকে নিয়ে কী ভাবছেন নির্বাচকরা? জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং। আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবর্তীর্ণ হয়েছেন কি না, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।’
বোর্ডের পক্ষ থেকে কী জানানো হয়েছে? গাজী আশরাফ হোসেন লিপুর উত্তর, ‘এটা আসলে আমরা নির্বাচকমন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে, তিনি (সাকিব) আমাদের এ প্রক্রিয়ার জন্য এভেইলেবল আছেন কিনা। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি। যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন। সেটার জন্যও ওয়েট করতে হবে। আমাদেরকে আসলে হয়তো এভ্রি মিনিট কাউন্টস। আশা করি এক-দুইদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)