ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ছাত্রী হলে তল্লাশিতে পুরুষ কর্মচারী, শিক্ষার্থীদের ক্ষোভের ঝড়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কবি সুফিয়া কামাল হলে তল্লাশির সময় পুরুষ কর্মচারীর উপস্থিতি নিয়ে ছাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ঘটনাটি সামনে আসে ১৪ আগস্ট রাতে প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের নেতৃত্বে হলে সিট তদারকি এবং ইন্ডাকশন চুলা-হিটার জব্দ অভিযানের সময়। অভিযোগ উঠেছে, অভিযানের সময় এক পুরুষ ইলেকট্রিশিয়ান ছাত্রীদের কক্ষে প্রবেশ করেন, এমনকি একটি কক্ষের তালাও ভেঙে ফেলা হয়।
ছাত্রীরা অভিযোগ করে বলেন, অধিকাংশ ছাত্রী হলে অনুপস্থিত থাকা সত্ত্বেও কেন ওই সময়েই অভিযান চালানো হলো। আর ডাইনিংয়ের খাবারের মান এতটাই নিম্নমানের যে অনেকেই বাধ্য হয়ে নিজে রান্না করে খায়।
ফিশারিজ অনুষদের ছাত্রী দিনা বলেন, ছাত্রী হলে পুরুষ কর্মচারীর প্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ।
পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের ছাত্রী রুমালি জানান, যদি আমাদের হলে খাবারের মান ভালো হতো তাহলে আমাদের রান্না করতে হতো না। আমাদের প্রতিনিয়ত খাবার নিয়ে এমন ভোগান্তি পোহাতে হতো না।
এ বিষয়ে সহকারী প্রভোস্ট ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক মোছা. নিলয় জামান শান্তা বলেন, নতুন শিক্ষার্থীদের সিট বরাদ্দের জন্য রুম পরিদর্শনে গিয়েছিলেন। সে সময় রান্নার সরঞ্জাম পাওয়া গেলে তা জব্দ করা হয়। কোনো কক্ষের তালা ভাঙা হয়েছে শুধু জরুরি পরিস্থিতিতে এক অসুস্থ ছাত্রী ভেতরে আটকা পড়েছিল।
পুরুষ ইলেকট্রিশিয়ানকে নেওয়ার বিষয়ে তিনি ব্যাখ্যা দেন, হিটার খোলার জন্য তাঁকে নেওয়া হয়েছিল। তল্লাশির দায়িত্ব তাঁর ওপর দেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের অভিযানে পুরুষ কর্মচারী আর নেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, আমি ক্যাম্পাসে না থাকায় সরাসরি অবগত নই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস