ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন।
উপদেষ্টা আরও বলেন, “ক্ষমতা জনতার হাতে। জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে কেউ নির্বাচনকে ঠেকাতে পারবে না।”
এর আগে দেশে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধ করার জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কৃষি মার্কেট পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন দোকান ঘুরে দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে এর ক্ষতিকর দিক তুলে ধরেন।
চাঁদাবাজদের বিষয়ে তিনি জানান, কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না এবং যত বড়ই হোক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সবজির দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, “বেশি বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বেড়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃষকরা যথাযথ দাম পাচ্ছেন না। এতে মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান