ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ফেব্রুয়ারিতে ভোটের আগে আনসারে ২১২৫ নতুন পদ, হচ্ছে ৫ ব্যাটালিয়ন
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন পাঁচটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে, যেখানে দুই হাজারেরও বেশি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাহিনীর জনবল সংকট নিরসন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচটি নতুন ব্যাটালিয়ন গঠনের জন্য মোট ২,১২৫টি স্থায়ী পদ সৃজনের একটি প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, নতুন এই পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হবে। এর মধ্যে একটি ঢাকা, দ্বিতীয়টি বরিশাল, তৃতীয়টি চট্টগ্রাম, চতুর্থটি রংপুরের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় এবং পঞ্চম ব্যাটালিয়নটি কক্সবাজারের উখিয়ায় দায়িত্ব পালন করবে। প্রতিটি ব্যাটালিয়নে ৪২৫ জন করে সদস্য থাকবেন।
আনসার কর্মকর্তারা জানিয়েছেন, গত প্রায় ৯ বছরে নতুন কোনো ব্যাটালিয়ন গঠন হয়নি। অথচ এই সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) নিরাপত্তা বিধানে বিপুল সংখ্যক আনসার সদস্য মোতায়েন করতে হয়েছে। ফলে নির্বাচনের মতো জাতীয় প্রয়োজনে পর্যাপ্ত সদস্য পাওয়া কঠিন হয়ে পড়ে। এই জনবল সংকট কাটাতেই নতুন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত জরুরি হয়ে পড়েছিল।
সাধারণত আনসার সদস্যদের ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হলেও নির্বাচনের আগে দ্রুত মাঠ-প্রস্তুতির জন্য প্রয়োজনে চার মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হতে পারে। এছাড়া, নতুন ব্যাটালিয়নগুলোকে প্রচলিত পুরনো অস্ত্রের পরিবর্তে আধুনিক অস্ত্রে সজ্জিত করা হবে বলে জানা গেছে।
তবে নতুন ব্যাটালিয়ন অনুমোদন পেলেও অবকাঠামোগত সংকট একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মুহাম্মদ শামসুদ্দিন এই সিদ্ধান্তকে "সময়োপযোগী" আখ্যা দিয়ে বলেছেন, "দ্রুত নিয়োগ ও প্রশিক্ষণে মানের সঙ্গে আপস করা হলে এবং অবকাঠামো ও আধুনিক অস্ত্রের অভাব থাকলে মাঠে এর কার্যকারিতা কমে যেতে পারে।" তিনি আরও বলেন, এই পরিকল্পনাকে শুধু নির্বাচনের জন্য না ভেবে দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে বাস্তবায়ন করা উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি