ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা, ফুল দিতে যাওয়া নারীকে ধাওয়া
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে যাওয়া এক নারীকে পুলিশ বাধা দিয়েছে। পুলিশি বাধার পর উত্তেজিত জনতা তাকে ধাওয়া করলে তিনি দ্রুত একটি রিকশায় চড়ে সরে যান। ওই নারী নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আয়েশার সঙ্গে আরও অন্তত ১৫ জন শোক জানাতে এসেছিলেন। প্রথমে তাকে সামনে আনা হয় এরপর তাকে বাধা দিলে বাকিরা সরে যান। এর আগের দিন বিকেল থেকে সন্দেহভাজন সাতজনকে ধানমন্ডি প্রবেশপথ থেকে আটক করা হয়। এরা ফেসবুকে লাইভ করছিলেন এবং কেউ কেউ আওয়ামী লীগের নামে স্লোগান দিচ্ছিলেন।
১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, আনসার ও যৌথ বাহিনী প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে তল্লাশি চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেউ যাতে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জানিয়েছেন, “কেউ যেন কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা নাশকতা করতে না পারে সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির