ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রেকর্ড জয়ের পথে জয়া আহসানের ‘ডিয়ার মা’
বাংলা সিনেমার আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জয়া আহসান অভিনীত ও অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ছবি ‘ডিয়ার মা’। মুক্তির মাত্র তিন দিনের মাথায় যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় অর্ধশত সিনেমা হলে এই সিনোমাটি প্রদর্শিত হয়েছে । আর প্রথম দিনেই ছবিটি আয় করেছে ১১,১০০ মার্কিন ডলার—যা এত অল্প সময়ে কলকাতার কোনো সিনেমার পক্ষে আগে সম্ভব হয়নি।
বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানালেন,
“একটা ভালো গল্পের ছবি সবসময় দর্শকদের মন ছুঁয়ে যায়। ‘ডিয়ার মা’ দেখার পর এমন কোনো দর্শক নেই, যিনি প্রশংসা না করে থাকতে পেরেছেন। অনিরুদ্ধ রায়ের ছবির এটিই মূল শক্তি—তার গল্প বলার ধরণ। এই ছবির সাফল্য মানে বাংলা সিনেমায় কাজ করা প্রতিটি শিল্পীর জয়।”
ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা জয়া আহসান বলেন,
“অনিরুদ্ধ রায় চৌধুরী সম্পর্কের গল্পকে হৃদয়ের গভীর থেকে তুলে আনেন। তাঁর ছবিগুলো সবসময়ই মনস্তাত্ত্বিক এবং পারিবারিক আবহে নির্মিত। ‘ডিয়ার মা’ও ঠিক তেমনই একটি ছবি, যা পুরো পরিবার নিয়ে দেখার মতো। এই ধরনের ছবি আমরা সবসময় পাই না।”
চলমান সপ্তাহে অর্ধশত সিনেমা হলে মুক্তি পেলেও, প্রবাসী দর্শকদের বিপুল আগ্রহে পরের সপ্তাহে হল সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে বায়োস্কপ ফিল্মস।
‘ডিয়ার মা’ শুধু একটি সিনেমা নয়, এটি প্রবাসী বাঙালির আবেগ, বাংলা ভাষার গর্ব এবং মানসম্পন্ন কনটেন্ট তৈরির এক উজ্জ্বল নিদর্শন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)