ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সচিবালয়ে শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল
জাতীয়করণের দাবিতে চলমান সমাবেশের অংশ হিসেবে শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল আজ (১৩ আগস্ট) সচিবালয়ে প্রবেশ করেছে। তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন।
বাংলাদেশ শিক্ষক ফোরাম (বিটিএফ) এর সভাপতি মোঃ হাবিবুল্লাহ রাজু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনার জন্য আমাদের প্রতিনিধি দলকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আলোচনা শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”
প্রতিনিধি দলে রয়েছেন—ঢাকা মহিলা কলেজের মোঃ মাইনুদ্দিন, ময়মনসিংহের কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের হায়দর নগর কলাকান্দি আছমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের মোঃ আবু তালেব সোহাগ, বরিশালের আনোয়ারা ফাজিল মাদ্রাসার শান্ত ইসলাম, শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের আবুল বাশার, বাগাদি গনী উচ্চ বিদ্যালয়ের জাহাঙ্গীর হোসেন, পাবনার সুজানগরের খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিটিএফ সভাপতি হাবিবুল্লাহ রাজু, নরসিংদীর সরদার আসমত আলী মহিলা কলেজের জহিরুল ইসলাম, গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কুমিল্লার দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন।
২০১৮ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০ দিনের অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সেই সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয় যা পরে বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং ২০২৪-২৫ অর্থবছরে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।
তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরের শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি হয়নি বলে অভিযোগ শিক্ষকদের। এই অবস্থায় দাবি আদায়ে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সমাবেশে জানানো হয়েছে ১৩ আগস্ট সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না দিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি