ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রেসক্লাবে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আন্দোলন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) মডেলে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন সারাদেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। টানা ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা।
চলমান এই অনশন কর্মসূচিতে ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত তিনজন শিক্ষার্থী। তাদের মধ্যে লুৎফর রহমান, আহসান হাবিব এবং আয়নান চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী স্যালাইন নিয়ে অথবা প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় অনশনস্থলে ফিরে গেছেন।
এই বিষয়ে শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ১৮ বছর ধরে পেশাগত ও একাডেমিক অবহেলার শিকার হয়ে আসছেন তারা। শিক্ষক সংকট, পর্যাপ্ত ল্যাব সুবিধার অভাব এবং মানসম্মত শিক্ষার ঘাটতি—এই সকল সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।রোববার দুপুর ১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, বিআইটির আদলে একটি স্বতন্ত্র ও স্বাধীন কমিশন গঠন করতে হবে, যা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দুর্দশা দূর করবে।
অনশনস্থলে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছে জুলাই ঐক্য নামের একটি সংগঠন। সোমবার সকালে সংগঠনটির পক্ষ থেকে উপস্থিত হয়ে সংহতি জানান সংগঠক এবি জোবায়ের। তিনি শিক্ষার্থীদের দাবিকে ন্যায়সঙ্গত উল্লেখ করে দ্রুত তা মেনে নেওয়ার আহ্বান জানান সরকারের প্রতি।অনশনরত শিক্ষার্থী আমানউল্লাহ খান বলেন, ৪৮ ঘণ্টা পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি যোগাযোগ করেনি কিংবা খবরও নেয়নি।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?