ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জবি ছাত্রী অবন্তিকা আত্মহত্যা: আম্মানের বিরুদ্ধে চার্জশিট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যা মামলায় সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তবে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে।
রোববার (১০ আগস্ট) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেড় বছরের তদন্ত শেষে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান,
"সহপাঠী আম্মানের মানসিক হয়রানিমূলক বার্তার প্রমাণ পাওয়া গেছে, যা অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। তবে সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ মেলেনি।"তিনি আরো জানান, মামলার তদন্তে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এছাড়া, অবন্তিকার মোবাইল ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এবং ফেসবুকের সুইসাইড নোট ফরেনসিকভাবে বিশ্লেষণ করা হয়েছে।
তবে অভিযুক্তদের একজনকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন অবন্তিকার মা তাহমিনা বেগম। তিনি বলেন,“মেয়ে মৃত্যুর আগে ফেসবুকে স্পষ্টভাবে দ্বীন ইসলামের নাম উল্লেখ করেছে। তারপরও কীভাবে তাকে বাদ দেওয়া হলো?”
২০২৪ সালের ১৫ মার্চ রাতে কুমিল্লা নগরের বাগিচাগাঁও এলাকার বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। মৃত্যুর আগে নিজের ফেসবুক পোস্টে তিনি সহপাঠী রায়হান আম্মান এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন।
পরদিন তাঁর মা তাহমিনা বেগম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। ঘটনার পর উভয় আসামিকে গ্রেপ্তার করা হলেও তাঁরা পরে জামিনে মুক্তি পান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)