ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বিসিবি থেকে রেকর্ড পরিমাণ বেতন পাবেন হেমিং
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিং আবার ফিরে এসেছেন। এবার তিনি দুই বছরের জন্য বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গতকাল দায়িত্ব বুঝে নেওয়ার পর হেমিং আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন। সেখানে তিনি মাঠ কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং উইকেটের অবস্থা পর্যবেক্ষণ করেন।
টনি হেমিংয়ের বেতন বিষয়টি ক্রিকেট অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, হেমিং মাসে প্রায় ৮ হাজার মার্কিন ডলার বেতন পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা।
দেশের ক্রিকেট ইতিহাসে একজন কিউরেটরের জন্য এটি সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে তার বার্ষিক বেতন ১ কোটি ১৬ লাখ টাকার কাছাকাছি দাঁড়ায়।
বেতনের পাশাপাশি বেশ কিছু সুযোগ-সুবিধাও পাবেন তিনি। এর মধ্যে রয়েছে গুলশান-২ এলাকায় একটি সম্পূর্ণ সুসজ্জিত ফ্ল্যাট, সার্বক্ষণিক গাড়ি সুবিধা এবং মাসিক ৩ হাজার টাকার মোবাইল বিল। এছাড়াও, আকাশপথে যাতায়াতের জন্য তাকে ৫ হাজার ডলার ভাতা দেওয়া হবে।
তবে হেমিং যদি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে কমপক্ষে দুই মাস আগে বিসিবিকে জানাতে হবে।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, হেমিংকে ফেরায়ার কারণ হলো, তিনি বিশ্বের সেরা কিউরেটরদের একজন। যদিও তার আগের কাজের অভিজ্ঞতা ততটা সন্তোষজনক ছিল না, এবার নতুন প্রস্তাবে তিনি রাজি হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)