ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৮ দিন বন্ধ থাকবে ঢাবির হল পাড়ার রাস্তা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ইন্টারন্যাশনাল হল পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। এজন্য সর্বসাধারণকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (১১ আগস্ট) নির্বাহী প্রকৌশল অধিদপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ আগষ্ট সকাল আটটা থেকে ২১ আগষ্ট ভোর পাঁচটা পর্যন্ত রাস্তা মেরামতের কাজ করা হবে। এসময় সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ১৪ তারিখ রাত আটটা থেকে ১৬ তারিখ সকাল আটটা পর্যন্ত সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের চলাচল উক্ত রাস্তায় বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি দাবি ছিলো হল পাড়ার রাস্তা সংস্কার করা। হল পাড়া অর্থাৎ যেখানে বিশ্ববিদ্যালয়ের ৫টি হল অবস্থিত সেখানকার এই রাস্তা দীর্ঘদিন যাবৎ খানাখন্দে পরিপূর্ণ ছিলো। বৃষ্টি এবং অন্যান্য সময় শিক্ষার্থীদের ভুগতে হয় প্রতিনিয়ত। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘদিন পর ঢাবি প্রশাসন জিয়াউর রহমান হল থেকে ইন্টারন্যাশনাল হল পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত