ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাকিস্তানের হার, ওয়ানডে র্যাঙ্কিংয়ে ফের দশে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের হারের প্রভাব পড়েছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে। এতে অবনমন হয়েছে বাংলাদেশ দলের। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে মেহেদি হাসান মিরাজের দল এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে।
বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৭। আর এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, যাদের রেটিং পয়েন্ট ৭৮।এই ম্যাচে হারের ফলে পাকিস্তানের অবস্থানেও পরিবর্তন এসেছে। এক ধাপ নিচে নেমে পাঁচে রয়েছে দলটি, তাদের রেটিং ১০২। ফলে শ্রীলঙ্কা ১০৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। যথারীতি ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, দুই দলের রেটিংই ১০৯।
২০০৬ সালের অক্টোবরে প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। ১৯ বছর পর গত মে মাসে তারা দশে নেমে যায়। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতে আবার নবম স্থানে উঠে আসে। তবে পাকিস্তানের হারের ধাক্কায় ফের একধাপ পেছালো বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের