ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দুই ম্যাচ হারের পর জয়ে ফিরলো বাংলাদেশের মেয়েরা
ডুয়া নিউজ: অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে ১৮ জানুয়ারি মালেয়েশিয়ায়। এর আগে নিজেদের প্রস্তুতি নিশ্চিত করতে শ্রীলঙ্কায় সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। তাই সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে এসে ঘুরে দাঁড়াতে পেরেছে বাংলাদেশের তরুণীরা। শ্রীলঙ্কার মেয়েদের ৪ উইকেটের হারিয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (০৮ জানুয়ারি) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
১১০ রানের ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলে সাজঘরে ফেরেন মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুর চাপ সামলে তৃতীয় উইকেটে ৫২ বলে ৪৩ রানের জুটি গড়েন সাদিয়া ও ফাহমিদা। ২৮ বলে ২৪ রান করে সাদিয়া ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর অধিনায়ক সুমাইয়া আক্তারের সঙ্গে ৩১ বলে ৩৩ রান যোগ করেন ফাহমিদা। পরে রান আউট হয়ে ফেরেন ফাহমিদা। ৪২ বলের ইনিংসে ৪টি চার মারেন তিনি। সুমাইয়ার ব্যাট থেকে আসে ১৩ রান। শেষ দিকে ৩ চারে ১৮ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন আফিয়া।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষদিকে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানির ২১ বলে ৩৬ রানের জুটি গড়লে কোনোরকমে একশ পার হয় লঙ্কানদের রান। হানসিকা ১৯ বলে ২৪ ও গিমহানি ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন।
শ্রীলঙ্কার সঙ্গে চার ম্যাচ সিরিজে এটি বাংলাদেশের প্রথম জয়। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে লঙ্কানরা। একই মাঠে বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)