ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডেথ ওভারে তাসকিন সেরা: শীর্ষ পাঁচে মুস্তাফিজও
গত দেড় বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে শীর্ষে রয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেথ ওভারে সবচেয়ে কম ইকোনমি রেটে বল করেছেন তিনি। তালিকায় চতুর্থ স্থানে আছেন মুস্তাফিজুর রহমানও।
এই সময়ে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে তাসকিন ৬.১৮ ইকোনমি রেটে ডেথ ওভারে বল করে নিয়েছেন ১৭ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি (১০ ইনিংস, ৬.৭৭ ইকোনমি, ৯ উইকেট)। এরপর আছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস (১০ ইনিংস, ৬.৮৫ ইকোনমি, ৯ উইকেট)।
বাংলাদেশের মুস্তাফিজ ২০ ইনিংসে ৭.৩৭ ইকোনমি রেটে ডেথ ওভারে বল করে শিকার করেছেন ১৫ উইকেট। পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ আমির ১০ ইনিংসে ৭.৪৬ ইকোনমি রেটে ৩ উইকেট নিয়েছেন।চলতি বছরে বাংলাদেশ বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের পর পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে পরাজিত হয় টাইগাররা। তবে এরপর শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজ ২-১ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)