ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জাবিতে কমিটি গঠনের ২ দিন পরই ছাত্রদলের হল কমিটি বিলুপ্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল ছাত্রদলের কমিটি গঠনের মাত্র দুই দিন পরই তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছেন। নিয়মিত শিক্ষার্থী না হয়েও তথ্য গোপনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর।
আজ রোববার সকাল ১১টায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী মওলানা ভাসানী হল শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন কমিটি গঠন করা হবে। সিদ্ধান্তটি আহ্বায়ক বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ এক জরুরি সভায় তা অনুমোদন করেন।
গত শুক্রবার ছাত্রদলের ৮৮ সদস্যের হল কমিটি ঘোষণা করা হয়, যার মধ্যে মওলানা ভাসানী হলের পাঁচ সদস্যের কমিটিতে সভাপতি ছিলেন ৪৬তম ব্যাচের ফেরদৌস রহমান। তিনি নিয়মিত শিক্ষার্থী না হয়েও তথ্য গোপন করেন বলে অভিযোগ ওঠে, যা প্রমাণিত হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়।এদিকে, সদ্যঘোষিত ৩৭০ সদস্যের বর্ধিত কমিটি ও ৮৮ সদস্যের হল কমিটিতে রয়েছে হত্যা মামলার তিন পলাতক আসামি, সাবেক ছাত্রলীগ নেতা এবং মাদক ও ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কৃত বেশ কয়েকজন। তবে তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আহ্বায়ক বাবর জানান, “অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস