ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আজ থেকে স্মার্ট কার্ড ছাড়াও মিলবে টিসিবির পণ্য
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিম্নআয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এবার সাধারণ ভোক্তারাও ভর্তুকিমূল্যে পণ্য ক্রয় করতে পারবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে রোববার (১০ আগস্ট) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু হয়েছে।
ঢাকা ও অন্যান্য জেলায় ট্রাকের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ঢাকা মহানগরী: ৬০টি, চট্টগ্রাম: ২৫টি, গাজীপুর: ৬টি, কুমিল্লা মহানগরী: ৩টি, ঢাকা জেলা: ৮টি, কুমিল্লা জেলা: ১২টি, ফরিদপুর: ৪টি, পটুয়াখালী: ৫টি এবং বাগেরহাট: ৫টি।
ঢাকা মহানগরীতে এই কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার বন্ধ) এবং অন্যান্য জেলায় ৩১ আগস্ট পর্যন্ত (শুক্রবার ছাড়া)। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে সর্বোচ্চ ৫০০ জন ভোক্তা নির্দিষ্ট পরিমাণে পণ্য কিনতে পারবেন।
প্রতিজন ভোক্তা সর্বোচ্চ কিনতে পারবেন ভোজ্যতেল ২ লিটার, চিনি ১ কেজি এবং মসুর ডাল ২ কেজি।
এসব পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ভোজ্যতেল ১১৫ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা। সব মিলিয়ে একজন ভোক্তা ৪৫০ টাকায় এই তিনটি পণ্য ক্রয় করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি