ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভারত কেন হাসিনাকে ‘পুশ-ব্যাক’ করছে না: রিজভী
ভারত তার দেশের বাংলাভাষী মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করাচ্ছে, অথচ সেদেশে পালিয়ে থাকা আ’লীগ সভাপতি শেখ হাসিনাকে পুশ-ব্যাক করছে না কেন তা নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না এবং পার্শ্ববর্তী দেশে বসে উল্টাপাল্টা কথা বলছেন। বিবিসির একটি প্রতিবেদনে দেখা গেছে, শেখ হাসিনা কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে মাস্টারমাইন্ড হয়ে অস্থির করতে চান। ভারত তাকে আশ্রয় দিয়েছে, অথচ ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকে থাকতে পারছে না তাদের বাংলাদেশে জোরপূর্বক পুশ-ইন করা হচ্ছে। তাহলে শেখ হাসিনাকে কেন পুশ-ব্যাক করছে না? তিনি বলেন, শেখ হাসিনা পালানোর পরও তার ষড়যন্ত্র থামেনি।
রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশ ছেড়ে পালিয়ে যাননি এবং বিএনপির কোনো নেতা নির্যাতন-নিপীড়নের মুখেও দেশের বাইরে যাননি।
অনুষ্ঠানের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ, হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি