ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ঢাবি ছাত্রদলের হল কমিটি নিয়ে বিতর্ক, তদন্ত কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নবগঠিত হল কমিটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটিতে ছাত্রলীগের একাধিক পদধারী ও সক্রিয় কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গকারীকেও কমিটিতে পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই কমিটি ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে কমিটি ঘোষণার দিনই (শুক্রবার) ঢাবি ছাত্রদল একটি তদন্ত কমিটি গঠন করে।
ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও তথ্য গোপনের অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভুঁইয়া ইমন। তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)