ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এশিয়া কাপে পাকিস্তানের বদলে বাংলাদেশ
ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার প্রভাব আগে দেখা যেতো ক্রিকেটে তবে এবার তা ধরা পড়ল হকিতে। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসন্ন এশিয়া কাপ হকি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান। তাদের পরিবর্তে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন হকি ইন্ডিয়া।
এই খেলাটি আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের বিহারের রাজগীরে অনুষ্ঠিত হওয়ার কথা। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান হকি ফেডারেশন নিরাপত্তা উদ্বেগের কারণে এশিয়ান হকি ফেডারেশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
এই সিদ্ধান্তে সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান জানিয়েছেন, “আমরাও খবর পেয়েছি। এখন এশিয়ান হকি ফেডারেশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় আছি।”
উল্লেখ্য, পাকিস্তান সর্বশেষ ২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের চেন্নাইয়ে খেলেছিল এবং সেবার ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছিল তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)