ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয় নির্বাচন সম্পন্ন করাই সরকারের প্রধান কাজ : ড. ইউনূস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রধান ও অগ্রাধিকারমূলক কাজ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন গত ৫ আগস্ট সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এরপর থেকেই দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এ পর্যায়ে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা।
এদিনের বৈঠকে জাতীয় নির্বাচন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের করণীয় বিষয় নিয়েও আলোচনা হয়।
প্রেস সচিব আরও জানান, সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনায় জীবনবাজি রেখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহেরিন চৌধুরী শিক্ষার্থীদের রক্ষা করেছেন। এই অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তাঁর নামে একটি পুরস্কার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।
বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবরা অংশ নেন। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নির্ধারিত বিষয়সমূহ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল