ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ডেঙ্গুতে আবারও ৩ প্রাণহানি, একদিনে আক্রান্ত ৪২৮
দেশজুড়ে আবারো ডেঙ্গুর প্রকোপে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে।
একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, রাজধানীসহ বিভিন্ন বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।
বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০৪ জন,রাজশাহী বিভাগে ৫০ জন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন,ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন,চট্টগ্রাম বিভাগে ৩৯ জন,খুলনা বিভাগে ৩০ জন,ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৭৪ জনময়মনসিংহে ১৪ জন,রংপুর বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০৯ জন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮১২ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ২১ হাজার ৪৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে ৫৮.৭ শতাংশ পুরুষ এবং ৪১.৩ শতাংশ নারী। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ