ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
গোলের পুরস্কার ৫৫ কেজি আলু : আলোচনায় ডেনিশ ক্লাব
মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সাধারণত তারকাদের হাতে তুলে দেওয়া হয় অর্থনৈতিক সম্মাননা বা ট্রফি। তবে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল ক্লাব সোনারইয়ুস্কা। রোববার নরশেল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে সোনারইয়ুস্কার হয়ে প্রথম গোল করেন ফরাসি সেন্টারব্যাক ম্যাক্সিম সউলাস। পারফরম্যান্সের ভিত্তিতে ম্যাচসেরা নির্বাচিত হলেও তিনি পেয়েছেন অদ্ভুত এক পুরস্কার—এক ঠেলাগাড়ি ভর্তি আলু, যার ওজন প্রায় ৫৫ কেজি।
২৬ বছর বয়সী সউলাস বার্তা সংস্থা এএফপি-কে জানান, "আমি আলুগুলো ক্লাবের ক্যাফেটেরিয়াতে দিয়ে দিয়েছি। সেখান থেকে কিছু চলে গেছে 'সুপ কিচেন'-এ, যেখানে দরিদ্রদের খাবার সরবরাহ করা হয়।"সোনারইয়ুস্কার জনসংযোগ পরিচালক জ্যাকব র্যাভন জানিয়েছেন, ম্যাচসেরা পুরস্কার কী হবে, তা ঠিক করেন স্পনসররা। সউলাস এই অদ্ভুত পুরস্কারে আনন্দ পেয়েছেন এবং বিষয়টি এখন বিশ্বজুড়ে আলোচনায়।
এর আগেও এমন ব্যতিক্রম উদাহরণ তৈরি করেছে নরওয়ের ব্রাইন ক্লাব। মার্চ-এপ্রিলে তারা ম্যাচসেরা খেলোয়াড়কে দিয়েছিল চার ট্রে ডিম, দুধের কার্টন ও ভেড়ার বাচ্চা!প্রথমে শুনে মজার লাগলেও এসব ব্যতিক্রমী পুরস্কারের পেছনে রয়েছে বিশ্ব ফুটবলে আলাদা পরিচিতি গড়ার কৌশল। ক্লাবগুলো চায় এমন স্মরণীয় কিছু উপহার দিতে, যা খেলোয়াড়ের মনে থাকবে আজীবন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হবে আলোচনার ঝড়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)