ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রবাসীদের দ্রুত রেমিট্যান্স সেবা দেবে না’লা, বাংলাদেশে কার্যক্রম শুরু
যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘না’লা’ (NALA) বাংলাদেশে তাদের রেমিট্যান্স সেবা চালু করেছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিট্যান্স পাঠানোকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে এবার সরাসরি দেশে কার্যক্রম শুরু করলো প্রতিষ্ঠানটি।
‘না’লা’ একটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অ্যাপ। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায়। অ্যাপটি বিশেষভাবে স্বাচ্ছন্দ্যময় ইউজার ইন্টারফেস, বিনামূল্যে ট্রান্সফার এবং প্রতিযোগিতামূলক এক্সচেঞ্জ রেটের জন্য পরিচিত।
বাংলাদেশে কার্যক্রম চালু করতে স্থানীয় ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে না’লা, যাতে তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করা যায়।
বর্তমানে ২১টি দেশে না’লা অ্যাপ চালু আছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও ইতালি। এসব দেশ থেকে এখন সরাসরি বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো সম্ভব হচ্ছে।
না’লা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বেঞ্জামিন ফার্নান্দেজ বলেন, “এই মাস থেকে বাংলাদেশে আমাদের যাত্রা শুরু হয়েছে- এটি আমাদের জন্য এক গর্বের মুহূর্ত। দক্ষিণ এশিয়ায় প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বাজার। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিষ্ঠা ও পরিশ্রম আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”
সব ধরনের লেনদেন বৈধ ও সুরক্ষিত রাখতে ‘না’লা’ প্রয়োজনীয় রেগুলেটরি লাইসেন্স মেনে চলে। অ্যাপটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই ডাউনলোড ও ব্যবহারের জন্য উন্মুক্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর