ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবিতে উত্তেজনা: বামপন্থি ও শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (শিক্ষক-ছাত্র কেন্দ্র) এলাকায় ছাত্রশিবিরের আয়োজিত এক প্রদর্শনীতে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি প্রদর্শনীকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ছবিগুলো সরিয়ে নিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। প্রদর্শনীতে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং আব্দুল কাদের মোল্লার মতো দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি টানানো হয়।
এই ঘটনার পরপরই বামপন্থী ছাত্রসংগঠনগুলো তীব্র আপত্তি জানায় এবং এর বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের আপত্তির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রশিবিরের সাথে কথা বলে ছবিগুলো সরিয়ে ফেলতে পদক্ষেপ নেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেমেয়ে বিভিন্ন অভিযোগ এনেছে। আমরা শিবিরের ছেলেদের ডেকে সেগুলো সরিয়ে ফেলেছি। তারা আমাদের সহযোগিতা করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।"
তবে ছবি সরিয়ে ফেলার পরও উত্তেজনা কমেনি। সর্বশেষ খবর অনুযায়ী, ছাত্রশিবিরের নেতাকর্মীরা টিএসসির ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, অন্যদিকে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কর্মীরা বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস