ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
গাভাস্কার-গুচকে ছাড়িয়ে ব্র্যাডমনের পরেই গিল
রোহিত শর্মার অবসর ঘোষণার পর ক্রিকেটে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির মধ্য দিয়ে পূর্ণকালীন টেস্ট অধিনায়ক হিসেবে ভারতের নেতৃত্বের দায়িত্ব নেন শুভমান গিল। প্রথম সিরিজেই নিজের সামর্থ্য প্রমাণ করে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলে এই ডানহাতি ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ছুঁয়েছেন একাধিক ইতিহাস।
সিরিজে এখন পর্যন্ত চারটি সেঞ্চুরির মাধ্যমে গিলের মোট রান দাঁড়িয়েছে ৭৫৪। এতে করে টেস্ট অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তার ওপরে রয়েছেন শুধুমাত্র টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার, স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৩৬-৩৭ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে এক সিরিজে ৮১০ রান করেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।
গিল ছাড়িয়ে গেছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার সুনিল গাভাস্কারকে, যিনি ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক সিরিজে করেছিলেন ৭৩২ রান। ওই রেকর্ডটি প্রায় ৪৬ বছর ধরে অক্ষুণ্ন ছিল। একই সঙ্গে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্রাহাম গুচকেও (৭৫২ রান, ১৯৯০) টপকে গেছেন গিল।
মাত্র ২৪ বছর বয়সে টেস্ট নেতৃত্বে যাত্রা শুরু করেই যে ধরণের ব্যক্তিগত সাফল্য অর্জন করেছেন শুভমান গিল, তা নিঃসন্দেহে ভবিষ্যতের এক উজ্জ্বল সম্ভাবনার আভাস দিচ্ছে। ব্যাটে ধারাবাহিকতা ও নেতৃত্বে দৃঢ়তায় ভারতের টেস্ট দলের ভবিষ্যৎ এখন অনেকটাই তার কাঁধে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)