ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
১৫০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অর্ধশতাধিক
ইয়েমেনের আবিয়ান উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়েছে। দেড় শতাধিক যাত্রী নিয়ে যাত্রা করা নৌকাটি উল্টে যাওয়ার পর মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, নিহতদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় দেশগুলোর পথে ইয়েমেন এখনো একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আইওএম-এর তথ্যমতে, ২০২৫ সালেই ৬০ হাজারের বেশি অভিবাসী ইয়েমেন পাড়ি দিয়েছেন। তবে এই রুটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় নৌকাডুবির ঘটনা দিন দিন বেড়েই চলেছে।
‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’-এর তথ্য অনুযায়ী, গত এক দশকে এই পথে ৩ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। দালাল চক্র উপকূলরক্ষীদের নজর এড়াতে অভিবাসীদের অনিরাপদ ও অতিরিক্ত বোঝাই নৌকায় তুলে দিচ্ছে যার ফলে এই ধরনের প্রাণহানির ঘটনা বারবার ঘটছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর