ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সিরিজ জিতে ক্ষত সারাল পাকিস্তান
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান, দ্বিতীয় ম্যাচে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ। ফলে, তৃতীয় ম্যাচটি হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। লডারহিলে বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত সেই ম্যাচে শেষ পর্যন্ত ১৩ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে পাকিস্তান। জবাবে ক্যারিবিয়ানরা সংগ্রহ করে ৬ উইকেটে ১৭৬ রান, জয় থেকে ১৩ রান দূরে থেমে যেতে হয় তাদের।
পাকিস্তানের ইনিংসের মূল ভরসা ছিল ওপেনার সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানের মধ্যে গড়া বড় জুটি। তারা দুজন মিলে প্রথম উইকেটে যোগ করেন ১৩৮ রান। ৫৩ বলে ৭৪ রান করেন ফারহান, মারেন ৩টি চার ও ৫টি ছক্কা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার তৃতীয় হাফসেঞ্চুরি। সাইম আইয়ুব করেন ৪৯ বলে ৬৬ রান।
তবে এই জুটি ভাঙার পর দ্রুত উইকেট হারায় পাকিস্তান— হাসান নওয়াজ (৭ বলে ১৫), মোহাম্মদ হারিস (২ বলে ২)। শেষ দিকে খুশদিল শাহর ৬ বলে ১১ ও ফাহিম আশরাফের ৩ বলে ১০ রানের ছোট ইনিংসে বড় সংগ্রহে পৌঁছায় সফরকারীরা।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ওভারেই তোলে ৩৩ রান। ওপেনার জুয়েল অ্যান্ড্রু ১৫ বলে করেন ২৪ রান। তার সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন আলিক আথানেজ, যিনি খেলেন ৪০ বলে ৬০ রানের ধৈর্যশীল ইনিংস।
১১ ওভার শেষে ২ উইকেটে ৯৮ রান তুলে জয়টা তখনো হাতের নাগালে রাখে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু মাঝের ওভারগুলোতে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় তারা। রানের গতি কমে গেলে রোস্টন চেজ ১২ বলে ১৫ রান করে 'রিটায়ার্ড আউট' হয়ে যান। শেষ দিকে জেসন হোল্ডারও সুবিধা করতে পারেননি।
শেরফান রাদারফোর্ড ৩৫ বলে ৫১ রান করলেও তা যথেষ্ট ছিল না দলের জয় নিশ্চিত করতে। পাকিস্তানের পক্ষে দারুণ বোলিং করেন সুফিয়ান মুকিম— ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপে চাপ তৈরি করেন।
জয়ের ফলে অস্ট্রেলিয়ার পর পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ হারের তেতো স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, বাংলাদেশে সিরিজ হারের পর সফরে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল সালমান আগার নেতৃত্বাধীন পাকিস্তান।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সাহিবজাদা ফারহান। আর সিরিজে ৭ উইকেট নেওয়ায় সিরিজসেরা হয়েছেন স্পিনার মোহাম্মদ নওয়াজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের