ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৮ গোলের রোমাঞ্চে শিরোপা ব্রাজিলের
এ যেন ফাইনালের মতোই একটি ফাইনাল। চলছিলো টানটান উত্তেজনা, পাল্টাপাল্টি গোল, অতিরিক্ত সময়, আর শেষে টাইব্রেকারের নাটক—সবকিছুর মধ্য দিয়ে মেয়েদের কোপা আমেরিকার শিরোপা জিতে নিল ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ৪-৪ গোলের নাটকীয় ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় সাম্বা দেশের মেয়েরা। এ জয়ে তারা টানা পঞ্চম ও রেকর্ড নবমবারের মতো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো তারা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে কিছুটা আধিপত্য ধরে রাখে ব্রাজিল। পরে পুরো ম্যাচে তারা ৬০ শতাংশ বল নিজেদের পায়ে রাখে এবং ২১টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, কলম্বিয়া নেয় ১৪টি শট, যার ৬টি লক্ষ্যে।
প্রথম গোল আসে ২৫তম মিনিটে, কলম্বিয়াকে এগিয়ে দেন লিন্ডা কাইসেদো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অ্যাঞ্জেলিনা ব্রাজিলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে আত্মঘাতী গোলে আবার এগিয়ে যায় কলম্বিয়া, তবে ৮০তম মিনিটে আমান্দা গুতিরেয়েসের গোলে সমতা ফেরায় ব্রাজিল।
এরপর ৮৮তম মিনিটে কলম্বিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন মাইরা রামিরেজ। কিন্তু তখনো নাটকীয়তার যেন শেষ হয়নি। যোগ করা বিয়োগের সময় যেন অনেক বাকী । ঠিক সেই সময়ে ব্রাজিলের হয়ে অবসর ভেঙে ফেরা কিংবদন্তি মার্তা দারুণ এক গোল করে ৩-৩ সমতা ফেরান।
অতিরিক্ত সময়েও থেমে থাকেননি মার্তা। ১০৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে তখনও কলম্বিয়া হাল ছাড়েনি। ১১৫তম মিনিটে লেইসি সান্তোসের গোলে ম্যাচ আবারও সমতায় ফিরে আসে, গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই দুটি করে মিস করে তারা। ষষ্ঠ শটে ব্রাজিলের লাউনি গোল করেন, কিন্তু কলম্বিয়ার জোরেলিন কারাভালি শট নষ্ট করেন। এর পরই বাঁধে উল্লাস—শিরোপা নিশ্চিত হয় ব্রাজিলের।এই জয় শুধু ট্রফিই নয়, দীর্ঘদিনের আধিপত্য ধরে রাখার বার্তাও দিল ব্রাজিল নারী দল। আর মার্তা প্রমাণ করলেন, কেন তিনি ব্রাজিল ফুটবলের ইতিহাসে একজন কিংবদন্তি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)