ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
মডেল শান্তা পালের সম্পত্তি-পরিচয়পত্র ঘিরে চাঞ্চল্য
বাংলাদেশি মডেল শান্তা পালের গ্রেপ্তারের পর একের পর এক অবাক সব তথ্য বেরিয়ে আসছে। কলকাতার যাদবপুরের কাছে বিক্রমগড় এলাকা থেকে গ্রেপ্তার হওয়া এই মডেলের বিরুদ্ধে জাল পরিচয়পত্র ব্যবহার, সন্দেহজনক আর্থিক লেনদেন ও বে-আইনিভাবে ভারতে থাকার অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, শান্তা পালের নামে চারটি গাড়ি এবং দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ওই গাড়িগুলো তিনি ভাড়ায় চালাতেন এবং পর্যটকদের ঘোরানোর ব্যবসাও করতেন তিনি। পাশাপাশি গেস্ট হাউস কেনার জন্য একটি ঋণও নিয়েছিলেন । তবে এখন প্রশ্ন হলো সেই ঋণ সরাসরি তার নামে না নিয়ে অন্য কারও মাধ্যমে নেওয়া হয়েছে কিনা তাই সন্দেহ আরো গভীরে দেখবেন তদন্তকারীরা।
গ্রেপ্তারের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ দু’টি আধার কার্ড উদ্ধার করে, যেগুলোর নম্বর এক হলেও ঠিকানা আলাদা—একটি কলকাতার, অন্যটি বর্ধমানের। বর্ধমানের ঠিকানায় শান্তার নামে একটি ভোটার আইডিও কার্ডও পাওয়া গেছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, জাল কাগজপত্রের মাধ্যমে তিনি ভারতীয় নাগরিকের পরিচয় তৈরি করেছেন। এ কারণে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে যাচাইয়ের জন্য তার নথিপত্র।
জানা গেছে, শান্তার আসল বাড়ি বাংলাদেশের বরিশালে। ২০২৩ সাল থেকে তিনি বিক্রমগড়ে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। বাংলাদেশে তিনি মডেল হিসেবে কাজ করেছেন এবং একটি সুন্দরী প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন ২০১৯ সালে। ভারতে এসে একটি তেলুগু ছবিতেও কাজ করার সুযোগ পেয়েছিলেন বলে দাবি করেন শান্তা।
তদন্তে জানা গেছে, পর্যটন ব্যবসা শুরুর উদ্যোগে পার্ক স্ট্রিট এলাকার এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় শান্তার। সেই সূত্র ধরেই সন্দেহ দানা বাঁধে। পরে ওই ব্যক্তি অভিযোগ করেন যে, শান্তা একজন বাংলাদেশি নাগরিক, যিনি ভারতীয় পরিচয়পত্র তৈরি করে শহরে বাস করছেন। এই অভিযোগের ভিত্তিতেই গত সোমবার শান্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত চলছে, এবং শান্তার ভারতে অবস্থান, তার পরিচয়পত্রের প্রকৃততা, অর্থনৈতিক কার্যক্রমসহ বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান গোয়েন্দারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়