ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ছাত্রশিবির কাউকে শত্রু মনে করে না: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মন্তব্য করে বলেছেন ছাত্রশিবির কাউকে শত্রু মনে করে না। রোববার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে তিনি উল্লেখ করেন, অতীতে যারা ছাত্রশিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কিংবা রাজনৈতিকভাবে গর্ত খুঁড়েছে, তারা সময়ের ব্যবধানে সেই গর্তেই নিজেরাই পতিত হয়েছে।তিনি বলেন, ২০২৪ সালের ১ আগস্ট জুলাই আন্দোলন-এ সম্পৃক্ততার অভিযোগে যে আ’লীগ ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র পাঁচ দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল।
তিনি সবাইকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে কেউ যদি নিজের গর্তে নিজেই পতিত হন, তার দায় ছাত্রশিবির নেবে না।
ছাত্ররাজনীতি নিয়ে তিনি বলেন, আসুন ছাত্রসমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ ছাত্ররাজনীতি করি, না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।
শেষে তিনি লেখেন, ছাত্রশিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না। হাসবুনাল্লাহ!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন