ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
‘কোটি টাকার নিয়োগ বাণিজ্য’—ছাত্রদলের অভিযোগে ক্ষুব্ধ রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক । বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী উপাচার্যের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন তিনি বলেন"উপাচার্য শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানি করে নিয়োগের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছেন।
এমন মন্তব্যের প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, "এটা সম্পূর্ণ তার বিরুদ্ধে মিথ্যাচার। রাবি ছাত্রদল সভাপতি তিনি (রাহী) সম্পূর্ণ মিথ্যাবাদী ও অপবাদকারী। কোটি কোটি টাকা তো দূরের কথা, একটি পয়সাও দুর্নীতি হয়নি।"
রাহী তার বক্তব্যের ফটোকার্ড নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যার জবাবে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসকরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, "রাবির একজন সাবেক ছাত্রের কাছ থেকে এ ধরনের মিথ্যা ও মনগড়া মন্তব্য সত্যিই অনাকাঙ্ক্ষিত এবং অসম্মানজনক। এর ব্যাখ্যা চাই কর্তৃপক্ষের পক্ষ থেকে।"
একইভাবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, "এ ধরনের বক্তব্যের যথাযথ প্রমাণ দিতে হবে। তানা না হলে এই মানহানিকর বক্তব্যের দায় তাকে নিতে হবে।"
জবাবে সুলতান আহমেদ রাহী বলেন, “আমি তো আদালত না, সাংবাদিকদের প্রকাশিত বিভিন্ন রিপোর্টের ভিত্তিতেই মন্তব্য করেছি। জাসদ ছাত্রলীগের নেতা, আওয়ামী লীগ নেতার জামাতা, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতার স্ত্রীর নিয়োগ—এসব নজির আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। টেন্ডার বাণিজ্যের অনিয়ম ও ইন্টারমিডিয়েট পাসদের নবম গ্রেডে নিয়োগ—এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসেছে।”
তিনি আরও বলেন, “আমার বক্তব্যের ব্যাখ্যা চাইলে আমি প্রশাসনের কাছেই ব্যাখ্যা দিতে প্রস্তুত। তবে তারা যেন সংবাদ মাধ্যমের তথ্যও বিবেচনায় নেন।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান উত্তেজনা পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিষয়টি ঘিরে রাবির অঙ্গনে বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস