ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশিদের জন্য
ভারতের ভিসায় বাড়ছে খরচ
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত। এরপর সীমিত আকারে ভিসা দিলেও এখনও পুরোপুরি ভিসা চালু করেনি। এর মধ্যেই এবার ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করেছে ভারত। আগামী ১০ আগস্ট থেকে বর্ধিত এই ভিসা ফি প্রযোজ্য হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ভারতের ভিসার জন্য আবেদন ফি ছিল ৮০০ টাকা।
এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানিয়েছে, উপকরণ ও পরিচালন ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) জমা দেওয়া ভিসা আবেদনগুলোর জন্য প্রসেসিং ফি আগামী ১০ আগস্ট থেকে সংশোধন করে ১,৫০০ টাকা (সবসহ) নির্ধারণ করা হয়েছে। এ ফি মূলত ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য আইভিএসি কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ।
আইভ্যাক আরও জানায়, ২০১৮ সালের পর এবারই প্রথম এই প্রসেসিং ফি সংশোধন করা হলো। সেবার মান বজায় রাখা এবং অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিদ্যমান নীতিমালা অনুযায়ী, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে কোনো ভিসা ফি নেয় না এবং ভবিষ্যতেও ভারতীয় ভিসা সব বাংলাদেশি নাগরিকদের জন্য বিনামূল্যে থাকবে।
আইভ্যাক আরো জানায়, ২০১৮ সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়। বিদ্যমান নীতি অনুসারে, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনও ভিসা ফি নেয় না এবং সব বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনা মূল্যেই থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস