ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা আবেদনের তাগিদ মার্কিন দূতাবাসের
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য ভর্তির সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত ছাত্র ভিসার জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শিক্ষাবর্ষ শুরুর আগেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পর্যাপ্ত সময় হাতে রাখার ওপর গুরুত্বারোপ করেছে দূতাবাস।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তাগিদ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা আবেদনের পর পুরো প্রক্রিয়া শেষ হতে সময় প্রয়োজন। তাই অপ্রত্যাশিত বিলম্ব এড়াতে এবং সময়মতো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দেওয়া নিশ্চিত করতে আগেভাগেই আবেদন করা অপরিহার্য।
যুক্তরাষ্ট্র প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীকে স্বাগত জানায়। তাদের যাত্রা সহজ করতে এবং ভিসা প্রক্রিয়া সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে ঢাকার মার্কিন দূতাবাস নিয়মিত কাজ করে থাকে।
শিক্ষার্থীদের যেকোনো তথ্যের জন্য দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত শিক্ষা-বিষয়ক পরামর্শ কেন্দ্রগুলোতে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?