ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পারিবারিকভাবে অবসান হলো তাসকিনের বন্ধুর অভিযোগ
জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে তার বন্ধু সিফাতুর রহমান সৌরভের আনা মারধরের অভিযোগের অবসান ঘটেছে। দুই পরিবারের সমঝোতার মাধ্যমে বুধবার এই বিতর্কের সমাপ্তি ঘটে এবং সৌরভ তার অভিযোগ প্রত্যাহার করে নেন।
সম্প্রতি তাসকিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মারধর ও হুমকির অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। অভিযোগ ওঠার পরপরই তাসকিন আহমেদ ফেসবুক পোস্টে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন এবং গুজবে কান না দেওয়ার জন্য ভক্তদের অনুরোধ জানান। তিনি বলেন, তার আরেক বন্ধুর সাথে সৌরভের ঝামেলা হয়েছিল, যেখানে তার নাম জড়ানো হয়েছে।
বুধবার সৌরভ গণমাধ্যমের কাছে জানান যে, দুই পরিবার মিলে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেছে এবং তিনি মুচলেকা দিয়ে অভিযোগ তুলে নিয়েছেন। তিনি বলেন, "বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি থেকেই ঘটনার সূত্রপাত। পারিবারিকভাবে বসে এর সমাধান করা হয়েছে।"
সৌরভের খালা ঝুমা খানও বিষয়টি নিশ্চিত করে বলেন, "সৌরভের নিরাপত্তার কথা ভেবেই অভিযোগটি করা হয়েছিল, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। তাসকিনের পরিবার থেকে অঙ্গীকার করা হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না।"
যদিও বিষয়টি সমাধান হয়েছে, সৌরভের কণ্ঠে বন্ধু তাসকিনের প্রতি কিছুটা ক্ষোভের সুর শোনা যায়। তিনি বলেন, "ক্রিকেটার তাসকিন আহমেদের জন্য আমার শুভকামনা থাকবে, কারণ দেশের জন্য তার এখনও অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু বন্ধু হিসেবে এই ঘটনায় আমি কিছুটা আঘাত পেয়েছি এবং এটি কাটিয়ে উঠতে আমার সময় লাগবে।"
এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অবগত ছিল এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছিল। পারিবারিকভাবে বিষয়টি সমাধান হওয়ায় ক্রিকেটার ও তার ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের