ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কানাডা, ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া
কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে একটি নতুন মাত্রা যোগ করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি বুধবার (৩০ জুলাই) এই ঘোষণা দেন, যার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।
প্রধানমন্ত্রী কারনি জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তিনি বলেন, "গাজার নাগরিকদের অব্যাহত দুঃখ-কষ্ট এবং মানবিক সংকটের মুখে এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। শান্তির পক্ষে আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপ জরুরি।" এই সিদ্ধান্তের মাধ্যমে কানাডা দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করার লক্ষ্য ব্যক্ত করেছে।
তবে কানাডার এই স্বীকৃতি শর্তসাপেক্ষ। অটোয়া আশা করছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার কার্যক্রম চালাবে এবং ২০২৬ সালের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন করবে। এই প্রক্রিয়ায় হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং নতুন ফিলিস্তিনি রাষ্ট্রটি হবে নিরস্ত্রীকৃত।
কানাডার এই ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। কানাডায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, "যেখানে কোনও জবাবদিহিমূলক সরকার নেই, কার্যকর প্রতিষ্ঠান নেই, বা মানবিক নেতৃত্ব নেই, সেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নৃশংসতা ও বর্বরতাকে পুরস্কৃত করা।"
আন্তর্জাতিক প্রেক্ষাপট:
কানাডার এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্য ও ফ্রান্সের পর তারা তৃতীয় বৃহৎ পশ্চিমা শক্তি হতে যাচ্ছে, যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই পদক্ষেপ অন্য পশ্চিমা দেশগুলোকেও একই পথে হাঁটতে উৎসাহিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাদের অধিকাংশই আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেন ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
বিশ্বের শীর্ষ অর্থনীতির জোট জি২০-এর ১০টি সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। দেশগুলো হলো: আর্জেন্টিনা, ব্রাজিল, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি ও জাপান এখনো স্বীকৃতি দেয়নি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত একমাত্র স্থায়ী সদস্য যারা এই স্বীকৃতি দেয়নি।
উল্লেখ্য, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বর্তমানে অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সীমিত পরিসরে প্রশাসনিক দায়িত্ব পালন করছে। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা হামাসের নিয়ন্ত্রণে থাকলেও জাতিসংঘ পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের দখলকৃত অঞ্চল হিসেবেই বিবেচনা করে। ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে "নন-মেম্বার অবজারভার স্টেট" বা পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক