ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
এমপিওভুক্ত
শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতন প্রদানের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (৩০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন মাউশির ইএমআইএস সেলের প্রোগ্রামার-৫ মো. জহির উদ্দিন। তিনি বলেন, ‘জুলাই মাসের বেতন দ্রুত পরিশোধের জন্য আমরা কাজ করছি। ইতোমধ্যে প্রশাসন শাখা থেকে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’
সূত্র জানায়, প্রাথমিকভাবে ৩ লাখ ৭৮ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন স্কুল পর্যায়ের এবং ৮৭ হাজার ৩৮৯ জন কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারী।
কবে নাগাদ বেতন হাতে পাবেন এ প্রশ্নের উত্তরে জহির উদ্দিন জানান, মন্ত্রণালয়ের সময়মতো অনুমোদন পাওয়া সাপেক্ষে শিক্ষক-কর্মচারীরা আগামী ৪ আগস্টের মধ্যে ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে এমপিওভুক্ত বেতন পেয়ে যাবেন।
উল্লেখ্য, আগে বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে দেওয়া হতো। এর ফলে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এই সমস্যা সমাধানে গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ইএফটি পদ্ধতিতে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের ঘোষণা দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ