ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সারাদেশে শতাধিক এসিল্যান্ড প্রত্যাহার
দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী ৩৭তম বিসিএস ব্যাচের ১০২ জন কর্মকর্তাকে একযোগে প্রত্যাহার করেছে।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপসচিব মো. শাহিদুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক আটটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস প্রশাসন ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে নতুন করে পদায়নের লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ নির্দেশনা জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দায়িত্ব থেকে প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে অনেকে মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা, জনগণের সঙ্গে সরাসরি প্রশাসনিক কাজ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। নতুন পদায়নের আগে তাঁদের বিভাগীয় কমিশনারের অধীনে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করতে হবে।
বিশ্লেষকদের মতে, এটি নিয়মিত প্রশাসনিক রদবদলেরই অংশ, তবে সংখ্যার দিক থেকে এবার ব্যাপক। সরকারি সূত্র বলছে, ৩৭তম বিসিএসের এই কর্মকর্তারা শিগগিরই নতুন দায়িত্বে যোগ দেবেন এবং এতে প্রশাসনিক কাঠামোতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ