ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পতনের চাপ কাটিয়ে শেয়ারবাজারে স্বস্তির হাওয়া
টানা তিনদিন পতনের পর আজ বুধবার (৩০ জুলাই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। গত তিনদিনে ধারাবাহিক দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) প্রধান সূচক কমেছিল প্রায় ৯৪ পয়েন্ট। কিন্তু আজ ডিএসইর প্রধান সূচক প্রায় ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজর ৩৫২ পয়েন্টে। অর্থাৎ তিনদিনের লোকসান একদিনেই অর্ধেকের বেশি ফিরেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসই সূচকের ৪ পয়েন্ট পতনে লেনদেন শুরু হয়। কিন্তু এরপর সূচকের তীর উপরের দিকে উঠে যায়। পরবর্তীতে সূচকের তীর নিম্নমুখী হলেও আগের দিনের তুলনায় কমেনি। এরপর সূচক একটানা বাড়তে থাকে। যদিও মাঝে মাঝে সূচক কিছুটা নিম্নমুখী হলেও তা ছিল স্বাভাবিক মাত্রায়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এদিন সূচক পতনের তুলনায় উত্থানের পরিমাণ বেশি ছিল। যে কারণে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫২.১৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৪.৪০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৫.৩৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৫৩টির দর বেড়েছে, ৬৭টির দর কমেছে এবং ৭৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার ২৯ জুলাই লেনদেন হয়েছিল ৭১৭ কোটি ৩২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৫ কোটি ৮৪ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০১টির, কমেছে ৭৮টির এবং পরিবর্তন হয়নি ৩৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২৩.৪৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৫.৬৬ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)